Wednesday, April 8, 2026

টেস্ট অধিনায়কত্ব পেয়েই প্রথম ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ শুভমনের বিরুদ্ধে!

Date:

Share post:

মোজার ভুলে মাঠে মারা গেল সেঞ্চুরির মজা! শুভমন গিল (Shubman Gill) অন্তত এই কথা বলেই নিজেকে সান্ত্বনা দিতে পারেন। তা না হলে এত ভালো পারফরমেন্সের পর ‘সামান্য’ একটা কারণের জন্য শাস্তি পেতে হতে পারে ভারতের নতুন ক্যাপ্টেনকে! শোনা যাচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে গিলের বিরুদ্ধে। আর তাতেই দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে তিনি খবরের শিরোনামে।

ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটারদের দাপটে যথেষ্ট ভালো পজিশনে টিম ইন্ডিয়া। জোড়া সেঞ্চুরিতে অনায়াসেই সাড়ে তিনশো টপকে গেছে ভারতের তরুণ ব্রিগেড। শনিবার শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। ক্রিজে অধিনায়ক ও সহঅধিনায়ক। শুক্রবার শুভমনের নেতৃত্ব এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নির্ভুল ব্যাটিংয়ে সেঞ্চুরি নিয়ে আলোচনা হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। সকলেই তরুণ ক্যাপ্টেনের ভূমিকার প্রশংসা করেছেন। কিন্তু এবার মারাত্মক অভিযোগ উঠল গিলের বিরুদ্ধে। শোনা যাচ্ছে আইসিসির (ICC) পোশাক-বিধি না মানায় শাস্তি পেতে পারেন শুভমন। ঠিক কী ঘটেছে? আইসিসির ১৯.৪৫ নম্বর নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে যে কোনও রঙের মোজা ব্যবহার করতে পারেন না ক্রিকেটারেরা। সাদা পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় সাদা, হালকা ধূসর অথবা ক্রিম রঙের মোজা। কিন্তু শুভমন সারাদিন খেললেন কালো মোজা পরে। বুঝুন কাণ্ড! অভিযোগ প্রমাণিত হলে এবং স্বপক্ষে সঠিক যুক্তি দিতে না পারলে ভারতীয় দলের নতুন অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে পারে! এখন বিষয়টিকে অজ্ঞতা বা অনিচ্ছাকৃত ভুল বলে রেফারিকে বোঝাতে পারবেন কি গিল (Shubman Gill)? যদি সেটা পারেন তবেই শাস্তি এড়ানো সম্ভব, নচেৎ নয়।

 

Related articles

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...