Saturday, April 4, 2026

পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫ পুণ্যার্থী, জখম অন্তত ১৪

Date:

Share post:

বীরভূমে মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (road accident) প্রাণ গেল অন্তত ৫ জন পুণ্যার্থীর, আহত আরও ১৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের কান্দি (Kandi) থানার মথুরা মোড় এলাকায়, বহরমপুর-কান্দি রাজ্য সড়কে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে চারজন মহিলা এবং একজন গাড়িচালক রয়েছেন। এখনও পর্যন্ত তিনজনের নাম জানা গিয়েছে—বেণুরানি সরকার (৪৫), শম্ভু সরকার (৪০), ললিতা সরকার (৫০)। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিশারদগঞ্জ গ্রাম থেকে মোট ১৮ জনের একটি দল একটি ট্রেকার ভাড়া করে বীরভূমের আহমদপুরের একটি মন্দিরে পুজো দিতে যান। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরে স্নান ও পুজো দিলে বিশেষ করে বাতের ব্যথা উপশম হয়। পুজো শেষ করে দলটি রবিবার সকালে ট্রেকারে করে গ্রামে ফিরছিলেন। সেই সময় তাঁদের গাড়ি কান্দি থানার মথুরা মোড় এলাকায় পৌঁছলে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে দাঁড়ানো এক ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ট্রেকারের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।

পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেকার চালক মদ্যপ অবস্থায় থাকার ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রথমে কান্দি (Kandi) মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ বহরমপুর-কান্দি রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।   আরও পড়ুন: শাহের সফরের আগেই ফের রক্তাক্ত ছত্তিশগড়! মাওবাদীদের হাতে খুন ২

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...