Wednesday, June 24, 2026

সোমবার নবান্নে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলতি রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আবহে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের জন্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। আগামীকাল অর্থাৎ সোমবার নবান্নে এই উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় মনীষীদের স্মৃতিবিজড়িত স্থানের উপর হামলার বিষয়টি মূল আলোচনার বিষয় হবে। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি-তে হামলা এবং সেই ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের নিষ্ক্রিয় ভূমিকা উদ্বেগ সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষ মহলে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের অনুরোধ জানান। চিঠিতে তিনি স্পষ্ট করেন, এই ধরনের হামলা শুধু ইতিহাস বা সংস্কৃতির উপর আঘাত নয়, বরং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও প্রশ্ন তোলে। এরপরেই নবান্নে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লার এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল। মনে করা হচ্ছে, দুই পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হতে পারে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৬ সালে তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবার একই পথে হাঁটতে চলেছেন বর্তমান হাইকমিশনার। ফলে আগামীকালকের এই বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল থেকে শুরু করে বাংলা-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আগ্রহী সাধারণ মানুষও।

আরও পড়ুন – পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫ পুণ্যার্থী, জখম অন্তত ১৪

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...