Tuesday, June 16, 2026

চেরনোবিলের মতো বিস্ফোরণ! ইরানের পারমাণু বিদ্যুৎকেন্দ্রে জোরালো হামলা

Date:

Share post:

ইরানের এক্তিয়ারেই রয়েছে চেরনোবিলের মতো বৃহৎ পরমাণু গবেষণা কেন্দ্র। সেই বুসের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত করা নিয়ে ইজরায়েলকে আগেই সতর্ক করেছিল ইরান (Iran) ও রাশিয়া (Russia)। তা সত্ত্বেও ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরে এবার বুসেরে একের পর এক বিস্ফোরণের শব্দ আতঙ্ক তৈরি করল বিশ্বে। পরমাণু শক্তিকেন্দ্রে (nuclear power plant) হামলা চালানো নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি আন্তর্জাতিক নিয়ামক সংস্থা। তবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত হলে দ্বিতীয় চেরনোবিলের (Chernobyl) মতো বিধ্বংস দেখতে হবে বিশ্বকে, তা বলা বাহুল্য।

ইরানের বন্দর শহর বুসেরে (Bushehr) সে দেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার (Russia) সহযোগিতায় এই পরমাণু গবেষণা কেন্দ্রটি চেরনোবিলের (Chernobyl) মতো শক্তিশালী বলে আগেই সতর্ক করা হয়েছিল। তবে শনিবার রাতে ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরে সেই বুসের যে সুরক্ষিত থাকবে এমনটা নিশ্চিত নন ইরানের প্রশাসনকরাও।

রবিবার দুপুরে বুসের (Bushehr) থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে দাবি করে ইরানের একাধিক মিডিয়া। যদিও ইরানের তরফে (Iran) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও ক্ষতির বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে বুসেরের সামরিক ঘাঁটি ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র (Nuclear power plant) লক্ষ্য করে হামলার কথা অস্বীকারও করা হয়নি।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...