Wednesday, April 8, 2026

যাত্রা শুরু! সত্য ঘটনা অবলম্বনে ‘কর্পূর’-এর শুটিংয়ের প্রস্তুতি

Date:

Share post:

বাম আমলের মনীষা অন্তর্ধান রহস্য নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। জুলাই মাসে সেই চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা। একাধিক তারকার পাশাপাশি রাজনৈতিক চরিত্রদের এই ছবিতে অভিনেতা হিসেবে দেখা যাবে। শুটিং-এর আগে লুক টেস্ট (look test) দিয়ে প্রস্তুতি শুরু করলেন পরিচালক।

রবিবার ‘কর্পূর’ চলচ্চিত্রের লুক টেস্ট (look test) হয়। সেখানে অংশ নেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুজনেই এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

সম্প্রতি হয়ে গিয়েছে চলচ্চিত্রের স্ক্রিপ্ট রিডিং সেশন। ফলে কাহিনী ও চরিত্র নিয়ে সম্যক ধারণা হয়ে গিয়েছে কুশিলবদের। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তৃণমূলের দুই প্রথম সারির নেতৃত্বের নতুন লুক (look) দেখা যাবে। রবিবার লুক টেস্টের পরে রাজনৈতিক কর্মকাণ্ডে সেই কারণে কুণাল ঘোষকে (Kunal Ghosh) চুল-গোঁফের নতুন লুকে আত্মপ্রকাশ করতেও দেখা যায়।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...