Friday, April 3, 2026

কেরালায় বিজেপিকে টপকে তিনে তৃণমূল, গুজরাটে ঝাঁটায় সাফ পদ্ম

Date:

Share post:

উপনির্বাচনে গোটা দেশের ছবিতে ফের একবার স্পষ্ট বিজেপির দুরবস্থা। নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে উপনির্বাচনে (by election) আপের কাছে ধরাশয়ী বিজেপি। অন্যদিকে দেশের নির্বাচনের নিরিখে নতুন ইতিহাস তৈরির পথে তৃণমূল (TMC)। কেরালায় (Kerala) বাম ও কংগ্রেসের পরে তৃতীয় স্থানে উঠে এলেন ঘাসফুলের প্রার্থী।

বাংলায় প্রায় মুছে যাওয়ার পথে বিজেপি। কালীগঞ্জের উপ-নির্বাচন আরও একবার তা প্রমাণ করল। তবে গোটা দেশে যে বিজেপির অবস্থা আরও খারাপ হচ্ছে তা প্রমাণিত তিন রাজ্যের উপনির্বাচনে। গুজরাটের (Gujarat) উপ-নির্বাচনে বিজেপির জয় ছিল নিশ্চিত। অথচ সেখানে ভিসাভাদর কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থীকে পরাজিত করলেন আম আদমি পার্টি (AAP) প্রার্থী ইটালিয়া গোপাল। তিনি ১৭,৫৫৪ ভোটে বিজেপি প্রার্থী কীরিট প্যাটেলকে পরাজিত করেন। যদিও গুজরাটের (Gujarat) কাঁদি কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার ছাবড়া জয়লাভ করেছেন।

এবারের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ হয়েছে কেরালার (Kerala) নীলাম্বুর কেন্দ্রের ফলাফল। শাসক দল সিপিআইএম প্রার্থী এম স্বরাজকে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তার থেকেও চাঞ্চল্যকর এই কেন্দ্রে তিন নম্বরে উঠে এসেছেন তৃণমূল (TMC) সমর্থিত নির্দল প্রার্থী পি ভি আনোয়ার। এবং লোকসভা নির্বাচনে যে কেরালাকে পাখির চোখ করেছিল বিজেপি সেখানেই উপনির্বাচনের ফলাফলে চারে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী মোহন জর্জ। কার্যত স্পষ্ট কেরালায় তৃণমূলের নতুন শাখার পথ চলা শুরুর পর থেকে জনগণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছে ঘাসফুল নেতা কর্মীরা।

অন্য রাজ্যেও নির্বাচনের ফলাফলে বিজেপির শোচনীয় অবস্থা আরও একবার সামনে এসেছে। পঞ্জাবের (Punjab) লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছেন আপ (AAP) প্রার্থী সঞ্জীব অরোরা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ভরত আসুকে পরাজিত করেন। এই কেন্দ্রেও তিনে নেমে গিয়েছে বিজেপি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...