Saturday, June 13, 2026

দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে: কালীগঞ্জে বোমার আঘাতে ছাত্রী-মৃত্যুতে বার্তা মুখ্যমন্ত্রীর, তৎপর প্রশাসন

Date:

Share post:

কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj Assembly by-election) গণনা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই এলাকায় শোকের ছায়া। বোমার আঘাতে এক বালিকার মৃত্যুর অভিযোগ। পরিবারের অভিযোগ, বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই ওই বালিকার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) পোস্ট করে শোকপ্রকাশ করেন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পুলিশের পক্ষে থেকেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের (Police) তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগতে পারে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে (Kaliganj Assembly by-election) সকাল থেকেই এগিয়ে ছিল তৃণমূল (TMC)। দলীয় প্রার্থী আলিফা আহমেদের জয়ের ব্যবধান ৪৯ হাজার ছাড়াতেই এলাকায় বিজয়োৎসব শুরু করে তৃণমূল। ওড়ে সবুজ আবীর। অভিযোগ, সেই মিছিলে সকেট বোমা ফাটানো হয়। আর তার আঘাতেই মৃত্যু হয় ১৩ বছর বয়সী এক ছাত্রীর। ঘটনায় মুহূর্তে এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কর। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের গ্রেফতারে কোনও রকম খামতি রাখা হবে না।

এদিন মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ”কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগরে বিস্ফোরণে এক চতুর্থ শ্রেণীর বালিকার মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে আমার প্রার্থনা ওই পরিবারের সাথে রয়েছে। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।”

রাজ্য পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ”আজ, কৃষ্ণনগর পুলিশ জেলার কালীগঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে আহত ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গিয়েছে। এই ঘটনার পিছনে থাকা অপরাধীদের গ্রেফতারে আমরা কোনও কসুর করব না। এই অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যদের প্রতি আমাদের প্রার্থনা এবং সমবেদনা।”

পরে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হয়ত দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগতে পারে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূলের বিপুল জয়কে কালিমা লিপ্ত করতেই এই ঘটনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও খবরনজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি বিজেপির! ধুয়ে দিলেন দেবাংশু, পরিসংখ্যান দিয়ে বিরোধীদের দাবি নস্যাৎ

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...