Friday, June 19, 2026

মুম্বইয়ে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার ক্যানসার আক্রান্ত বৃদ্ধা! অভিযোগ নাতির বিরুদ্ধেই 

Date:

Share post:

মানবিকতার মুখে চরম চপেটাঘাত—এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল মুম্বই শহর। আরে কলোনির কাছে রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে থাকা এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। ৬০ বছরের ওই বৃদ্ধা যশোদা গায়কোয়াড় নিজেই জানিয়েছেন, তাঁর নাতি তাঁকে এই অবস্থায় ফেলে রেখে গিয়েছে।

শনিবার সকালে এক পথচারীর নজরে পড়ে যায় রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধা। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যশোদাদেবীকে উদ্ধার করে। তখন তাঁর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। দেহ ছিল দুর্বল, চলার শক্তিও প্রায় নেই। উদ্ধারের পর তাঁকে হাসপাতালে ভর্তির জন্য একাধিক চেষ্টা করা হলেও কয়েকটি হাসপাতাল তাঁর শারীরিক জটিলতার কারণে ভর্তি নিতে অস্বীকার করে। শেষে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট নাগাদ কুপার হাসপাতালে তাঁকে ভর্তি নেওয়া হয়। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ত্বকের ক্যানসারে ভুগছেন এবং চিকিৎসাও চলছিল।

পুলিশের কাছে ওই বৃদ্ধা জানিয়েছেন, তাঁর দুটি ঠিকানা রয়েছে—একটি মালাডে, অন্যটি কান্দিভলিতে। সেই সূত্র ধরেই তাঁর পরিবারের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের বিভিন্ন থানায় বৃদ্ধার ছবি পাঠানো হয়েছে। ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে। অসুস্থ একজন বৃদ্ধাকে পরিবার যেভাবে অসহায় অবস্থায় ফেলে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। নৈতিকতার এমন পতন ও আত্মীয়ের হাতে বৃদ্ধার পরিত্যাগ—এই ঘটনা নাড়িয়ে দিয়েছে বহু মানুষকে।

আরও পড়ুন – দিঘায় রথের আগেই কড়া প্রশাসন! অতিরিক্ত হোটেল ভাড়া নিলেই ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হবে অনুমোদনও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...