Tuesday, June 23, 2026

রবার্ট ক্লাইভের ‘ক্লাইভ হাউস’ সংস্কারের দাবিতে জনস্বার্থ মামলা, হস্তক্ষেপ চাইলেন আইনজীবীরা

Date:

Share post:

ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও অবহেলিত রয়ে গেছে রবার্ট ক্লাইভের বাসভবন ‘ক্লাইভ হাউস’। এবার সেই জরাজীর্ণ ভবনের সংস্কারের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন দুই বিশিষ্ট আইনজীবী। সোমবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত। তাঁদের অভিযোগ, দমদমে অবস্থিত ক্লাইভ হাউস বহু বছর ধরে অযত্নে পড়ে রয়েছে। অথচ এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। পলাশীর যুদ্ধের (১৭৫৭) পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তারের প্রাথমিক অধ্যায়ে এই ভবনই ছিল রবার্ট ক্লাইভের বাসস্থান।

আইনজীবীদের মতে, এই ভবন শুধু ব্রিটিশ ইতিহাস নয়, বরং ভারতের উপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী। এটি বর্তমানে একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে চিহ্নিত হলেও, দীর্ঘদিন ধরে কোনও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। তাদের বক্তব্য, অবিলম্বে ক্লাইভ হাউসের সংরক্ষণ ও সংস্কার জরুরি, নইলে অচিরেই তা ভেঙে পড়তে পারে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই জনস্বার্থ মামলার পূর্ণাঙ্গ শুনানি হতে পারে। হাই কোর্ট আদেশ দিলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কার্যকরী পদক্ষেপ নিতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – সুকান্তর কুকথা: প্রতিবাদে পথে নামলেন সোনাগাছির যৌনকর্মীরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...