Tuesday, June 23, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাঁহাতি স্পিনার দিলীপ দোশি

Date:

Share post:

ভারতের ক্রীড়া আকাশে ফের একটা নক্ষত্র পতন। প্রয়াত প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার দিলীপ দোশি (Dilip Doshi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং এক কন্যাকে। লন্ডনে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। আর তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারতীয় ক্রিড়া মহল। শেষ কয়েক বছর লন্ডনেই ছিলেন ভারতের এই স্পিনার।

১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন দিলীপ দোশি(Dilip Doshi)। মাত্র চার বছর ক্রিকেট খেললেও তাঁর ঝুলিতে রয়েছে বহু সাফল্য। মাত্র চার বছরের কেরিয়ারে ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেছিলেন তিনি। সেখানেই বহু ব্যাটারের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার। টেস্ট ফর্ম্যাটে দিলীপ দোশির ঝুলিতে রয়েছে ১১৪টি উইকেট। মোট ছবার পাঁচটি করে উইকেট তুলে নেওয়ার নজির রয়েছে দিলীপ দোশির(Dilip Doshi)।

এছাড়াও দেশের হয়ে ১৫টি ওডিআই ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু  ৭৭ বছর বয়সেই থামল সেই দৌড়। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছে বিসিসিআইও।

সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে বহু কীর্তি রয়েছে দোশির। সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...