Tuesday, June 23, 2026

প্রত্যাঘাত! কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

Date:

Share post:

প্রত্যাঘাত। ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলার পাল্টা কাতারে আমেরিকার (America) আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান (Iran)। সোমবার রাতে কাতারের রাজধানী দোহায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। একইসঙ্গে দোহার আকাশে দেখা যায় আলোর ঝলকানি। অভিযোগ, কাতারের (Qatar) মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৬ টি ক্ষেপনাস্ত্র ছুড়েছে ইরান।

শনিবার রাতে ইরানের (Iran) পারমাণবিক কেন্দ্রগুলিতে বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে অপারেশন মিডনাইট হ্যামারের পর আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে ইরানের সামরিকবাহিনী হুমকি দেয়, “এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।” তবে ইরান থেকে আমেরিকার দূরত্বের ফলে তাদের পক্ষে সেখানে গিয়ে হামলা চালানো এই মুহূর্তে সমস্যার। সেই কারণেই কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কাতারে এ অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত। হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। দোহায় একের পর এক বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলকানি এই হামলার প্রমাণ দিচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই হামলার ঘণ্টাখানেক আগেই কাতার তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়।

এই হামলার বিষয়টি নিশ্চিত করে তার নিন্দা করেছে কাতার। সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারির মতে, এটি কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত। এমনকী, ইরানের সশস্ত্র বাহিনী রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধও লঙ্ঘন করেছে বলে অভিযোগ। তবে ইরানের নিরাপত্তা বিষয়ক দফতরের তরফে জানানো হয়েছে, কাতার বা তার নাগরিকেরা কখনই তাদের লক্ষ্য নয়। আল-উদেইদ বিমানঘাঁটি লোকালয় থেকে অনেক দূরেই। ‘ভ্রাতৃপ্রতিম’ কাতারকে আঘাত করতে চায় না বলে জানিয়েছে ইরান। কাতারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই হামলায় তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...