Sunday, June 14, 2026

ঋষভের নয়া রেকর্ড, জয়ের অপেক্ষায় ভারত

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়লেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেইসঙ্গে ভারতের বড় রানের রাস্তাটাও তৈরি হল তাঁর পথ ধরেই। এদিন ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেইসঙ্গে উইকেটকিপার হিসাবে দ্বিতীয় তিনি। তাঁর এবং কেএল রাহুলের(KL Rahul) সেঞ্চুরির সৌজন্যেই অ্যাডভান্টেজে ভারত। এবার পরীক্ষা বোলারদের। শেষ দিন ভারত জয়ের থেকে আর মাত্র ১০ উইকেট দূরে দাঁড়িয়ে।

তৃতীয় দিন শুরুতেই ফিরে যান শুভমন গিল। সেই জায়গা থেকেই কেএল রাহুল এবং ঋষভ পন্থের বড় পার্টনারশিপ গড়ে তোলার কাজটা শুরু। তবে ঋষভ পন্থ এদিন শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। একের পর এক বল অবলীলায় পাঠাচ্ছিলেন বাউন্ডারির ওপারে। সঙ্গে কেএল রাহুলের যোগ্য সঙ্গত।

দুজনে মিলে করেন ১৯৫ রানের পার্টনারশিপ। কার্যত ভারতের বড় রানের রাস্তাটা তারাই তৈরি করে দিয়েছিলেন। কেএল রাহুল ফেরেন ১৩৭ রানের ইনিংস খেলে। সেখানে ১৪০ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংস ঋষভ পন্থের। ভারতের ইনিংস শেষ হয় ৩৬৪ রানে। লিড ৩৭০ রানের।

জবাবে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২১।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...