Tuesday, March 31, 2026

চিনের ঘাড়ে বন্দুক! হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় আমেরিকা

Date:

Share post:

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জেরে এবার বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালী (Harmuz straits)। রবিবার এরকম আশঙ্কা তৈরি হতেই আমেরিকা যে বিপদে, তা স্পষ্ট মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও-র বক্তব্যে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরান (Iran) যাতে বন্ধ করে না দেয় তার জন্য এবার চিনের (China) দ্বারস্থ আমেরিকা।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে গোটা বিশ্ব আঙুল তুলবে আমেরিকা দিকেই। যেভাবে ইরান-ইজরাইল সংঘাতে ঘি ঢেলেছে আমেরিকা তাতে ইরানের এই সিদ্ধান্তের দায়ও আমেরিকাকেই নিতে হবে। সেই সঙ্গে প্রভাব পড়বে বিশ্বের তেলের বাজারে। ইতিমধ্যে বিশ্বে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়ে গেছে। হরমুজ প্রণালী (Harmuz straits) বন্ধ হলে সেই দাম যে লাগাম ছাড়া হবে তা বুঝতে পেরেছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio)।

মার্কিন এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তাই চিনের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা আমেরিকার স্টেট সেক্রেটারি রুবিও-র (Marco Rubio)। তিনি বলেন হরমুজ প্রণালী বন্ধ হলে বিরাট ক্ষতির মুখে পড়বে চিন। কারণ অপরিশোধিত তেলের ক্ষেত্রে ইরানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চিন। তাই ইরান যাতে হরমুজ প্রণালী বন্ধের মতো কোনও সিদ্ধান্ত না নেয় তা দেখতে হবে বেজিংকেই।

তবে আমেরিকার এই বার্তায় চিন (China) আদৌ কতটা সাড়া দেবে তা নিয়ে সন্দেহ থাকছেই। ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানার জন্য আমেরিকার নিন্দা করতে ছাড়েনি চিন। এমনকি ইরানের (Iran) পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে বেজিংয়ের তরফে। সেক্ষেত্রে চিন-ইরান সম্পর্কের উপরেই যে নির্ভর করতে হবে আমেরিকাকে তেলের জন্য, সেটা মার্কিন স্টেট সেক্রেটারির আশঙ্কাতেই স্পষ্ট।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...