Thursday, June 25, 2026

ইস্টবেঙ্গলে নাইজেরিয় বংশোদ্ভূত স্ট্রাইকার!

Date:

Share post:

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি স্ট্রাইকার(Foreign Striker) কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে এবার নাকি একজন নাইজেরিয়(Nigeria) বংশোদ্ভূত বিদেশি স্ট্রাইকারকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে সেই বিদেশি নাইজেরিয়ার হয়ে খেলেন না। সূত্র মারফৎ জানা যাচ্ছে কোনও বিশ্বকাপ খেলা দেশের হয়েই নাকি খেলেন এই তারকা ফুটবলার। তাঁর সঙ্গে ইতিমধ্যেই নাকি কথাবার্তাও এনেক দূর এগিয়ে গিয়েছে। সই হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

এই মুহূর্তে জোরকদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই এবার একজন বিদেশি স্ট্রাইকার (Foreign Striker) এবং ডিফেন্সের ফুটবলার নেওয়ার পথে এগোচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেখানে ইতিমধ্যেই বিদেশি স্ট্রাইকার কার্যত পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল ব্রিগেড। তবে কার জায়গায় নেওয়া হচ্ছে। কারণ যতদূর পর্যন্ত খবর ইস্টবেঙ্গল নাকি দিমিত্রি পেত্রাতোসকে ছাড়ছে না। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি তাঁকে দলে রাখতে চেয়েছে।

গতবারের আইএসএলে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তাঁকে নিয়ে সমালোচনাও বিস্তর হয়েছিল। শোনা যাচ্ছিল এই মরসুমে নাকি তাঁকে ছেড়ে দিতেও চেয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু শেষপর্যন্ত তা হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। কারণ অস্কার ব্রুজোঁ নাকি এই পেত্রাতোসকে দলে রাখতে চাইছেন। সেইসঙ্গে তাঁকে নাকি প্রথম একাদশের ফুটবলার হিসাবেই রাখছেন তিনি।

অন্যদিকে মাধি তালালকে ছেড়ে দিতে চায় ইস্টবেঙ্গল। তিনি এখনও পর্যন্ত নাকি রিহ্যাব শুরু করতে পারেননি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...