Thursday, June 25, 2026

কেষ্টপুরে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়ক, তদন্তে পুলিশ 

Date:

Share post:

ঘুমের মধ্যে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়ক সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakroborty)। সোমবার গভীর রাতে কলকাতার কেষ্টপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বছর চল্লিশের সব্যসাচী কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাড়িতে রাতে খাওয়া দাওয়ার পর অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়েছিলেন। সাড়ে তিনটে নাগাদ প্রতিবেশীরা দেখতে পান ওই বাড়িতে আগুন লেগেছে। খবর পাঠানো হয় পুলিশ ও দমকলে। বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ অবস্থায় সব্যসাচীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে ওই আগুন লাগল? নাশকতা নাকি অন্য কোনও কিছু তা জানতে বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police) ও দমকলের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার কথা জানতে পেরে শোক প্রকাশ করেছেন বিজেপি নেতা সুভাষ সরকার (Subhash Sarkar)।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...