Wednesday, June 24, 2026

মোবাইল চুরির সন্দেহে গনপিটুনি! ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করায় মৃত্যু যুবকের, গ্রেফতার ৪

Date:

Share post:

ফের গণপিটুনির বলি এক তরতাজা যুবক। মোবাইল চুরির সন্দেহে কড়েয়ায় এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শুধু মারধরই নয়, নির্মমতার চূড়ায় গিয়ে ড্রিলিং মেশিন দিয়ে তাঁর পায়ে ফুটো করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয়।

জানা গিয়েছে মৃত যুবকের নাম সিকান্দার আজম (২২)। গত ১৮ জুন কড়েয়া থানা এলাকার একটি রাস্তায় একদল যুবক তাঁকে মোবাইল চোর সন্দেহে ধরে ফেলে বেপরোয়া মারধর করে। এরপর রাস্তা থেকে টেনে হিঁচড়ে তাঁকে অন্যত্র নিয়ে গিয়েও ফের চলে শারীরিক নিগ্রহ। অভিযোগ, সেখানেই সিকান্দারের পায়ে ড্রিল মেশিন চালানো হয়।স্থানীয়দের চিৎকার শুনে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সিকান্দারকে প্রথমে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমে ১৯ জুন পুলিশ চার যুবক — জাহিদ হোসেন, মনোহর হোসেন, শাহিদ আলি এবং বিকাশ রাউথকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, এই চারজনের বিরুদ্ধেই সিকান্দারকে মারধরের সরাসরি অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা জানার জন্য ধৃতদের ম্যারাথন জেরা চলছে।

ঘটনার জেরে কড়েয়া থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতেও মোবাইল চুরির অভিযোগে এক নাবালককে উলটে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা সামনে আসে। ওই কিশোরকে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও সেই ঘটনায় অভিযুক্তরা ধরা পড়লেও এখনও পর্যন্ত নিখোঁজ ওই নাবালকের কোনও সন্ধান মেলেনি।

আরও পড়ুন – দূষণ রোখার পথে নিষ্ক্রিয় কেন্দ্র! বিধানসভায় সরব মন্ত্রী চন্দ্রিমা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...