Wednesday, June 3, 2026

TCS ক্যাম্পাসের প্রথম পর্যায়ে ২০ একরের প্ল্যান অনুমোদন NKDA-র, খুশি মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেঙ্গল মিনস বিজনেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বাংলা এখন বিনিয়োগের গন্তব্য। মঙ্গলবার আরও এক সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ২০ একর জুড়ে বিস্তৃত বেঙ্গল সিলিকন ভ্যালিতে TCS অফিস ক্যাম্পাসের জন্য প্রথম পর্যায়ের ভবন প্ল্যান অনুমোদন করেছে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (NKDA)।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “প্রথম পর্যায়ে, ১১ তলা অফিস টাওয়ার-সহ ৯ লক্ষ স্কোয়ারফুট বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে, যার ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ স্কোয়ারফুট স্থান যুক্ত হবে, যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। কাজ শেষ হলে ক্যাম্পাসে ২৪ লক্ষ স্কোয়ারফুট নির্মিত স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে মমতা লেখেন, “যারা নিরলসভাবে বাংলার অপমান করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের অগ্রগতি উপেক্ষা করে, তাদের জন্য এটি আমাদের দক্ষতার স্মারক হোক। বাংলা ধীরে ধীরে উদ্ভাবন, বিনিয়োগ এবং সামগ্রিক উন্নয়ন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বেঙ্গল মিনস বিজনেস, এবং বিশ্ব তা লক্ষ্য করছে।”
আরও খবরজমি-বিবাদ নিষ্পত্তিতে ট্রাইবুনাল ঢেলে সাজানোর পথে রাজ্য, বিধানসভায় পাশ সংশোধনী বিল

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...