Monday, February 23, 2026

জোর করে পুকুর বুজিয়ে বাড়ি করলে, ভেঙে দেব: জলাভূমি রক্ষা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে জলাভূমি বোজানোর প্রবণতা নিয়ে বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জলাভূমি আমাদের ফুসফুস। কেউ যদি নিজের স্বার্থে পুকুর বুজিয়ে বাড়ি বা নির্মাণ করেন, তাহলে আমি নিজে গিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেব। স্থানীয় প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েতকে বলব, এমন নির্মাণ রুখে দিতে।”

মুখ্যমন্ত্রী জানান, কিছু জায়গায় এমনভাবে ঘিঞ্জি এলাকা তৈরি হয়েছে যে সেখানে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারছে না। তিনি বলেন, “অপরিকল্পিত নির্মাণে পুকুর, জলাজমি (Wetland) বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না, তারা নিজেরাই নিজেদের ফুসফুস বন্ধ করে ফেলছে।” তিনি জানান, “আমরা সুন্দরবন অঞ্চলে ইতিমধ্যেই ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণ করেছি। শুধু তাই নয়, আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে এই কাজ চলবে। তিনটি জেলায় ২০ কোটির বেশি ম্যানগ্রোভ লাগানো হয়েছে।” এই প্রকল্প বন দফতরের সঙ্গে সমন্বয়ে চলছে।

পরিবেশ দফতরকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি পরিবেশ দফতরকে বলব, স্ট্রং অ্যাকশন নিতে। স্থানীয় কিছু লোক মুনাফার জন্য জলাভূমি (Wetland) বোজাচ্ছে। এটা চলতে পারে না।”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বাম আমলে প্রায় তিন হাজার পুকুর বোজানো হয়েছে। আমাদের আমলেও কিছু কিছু অভিযোগ এসেছে। আমরা সে দিকেও নজর দিচ্ছি।” মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। জল, সবুজ, খোলা জমি না থাকলে প্রাণ বাঁচবে না।” একইসঙ্গে জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ল্যান্ড ইউজ পলিসি (ভূমি ব্যবহার নীতি) রূপায়ণে কাজ শুরু করেছে যাতে পরিকল্পনাহীন নির্মাণ আটকানো যায়। বিধানসভা থেকে তাঁর এই হুঁশিয়ারি পরিবেশ রক্ষার প্রশ্নে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করে দিল।
আরও খবরবিধানসভায় উপস্থিতি-ইতিবাচক ভূমিকায় পুরস্কারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তালিকায় কর্মী থেকে সাংবাদিকরাও

spot_img

Related articles

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...