Saturday, April 4, 2026

দূষণ রোখার পথে নিষ্ক্রিয় কেন্দ্র! বিধানসভায় সরব মন্ত্রী চন্দ্রিমা

Date:

Share post:

পরিবেশ দূষণ রুখতে কেন্দ্রের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, “দূষণমুক্ত পৃথিবীর কথা বলা হলেও, কেন্দ্রীয় সরকারের তিনটি গুরুত্বপূর্ণ আইন এখনও রাজ্যে কার্যকর করতে পারিনি। তাই বাধ্য হয়েই এই প্রস্তাব আনতে হয়েছে।”

মন্ত্রী জানান, কেন্দ্রীয় আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম ও বিধি না মানলে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে না। তাই জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জানান, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে এবং আধিকারিকদের জরিমানা আদায়ের ক্ষমতাও দেওয়া হয়েছে।

চন্দ্রিমা বলেন, “এই বিষয়টি সাংবিধানিক তালিকায় না থাকায় আমরা কেন্দ্রের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছি। কিন্তু এখন রাজ্য নিজের মতো করে আইনি কাঠামো তৈরি করে কাজ করবে পরিবেশ রক্ষার জন্য।” আলোচনায় অংশ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, “দেশের জনসংখ্যা বেড়ে চলেছে, অথচ ভূগর্ভস্থ জলস্তর কমে যাচ্ছে। গঙ্গার মতো গুরুত্বপূর্ণ নদীগুলিও ভয়াবহ দূষণের শিকার। কেন্দ্র কোনও অর্থসাহায্য করছে না, অথচ দূষণের কারণে বছরে ৪ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন।”

তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার উদ্বেগ প্রকাশ করে বলেন, “কলকাতা ধীরে ধীরে বিপজ্জনক শহরে পরিণত হচ্ছে। শুধু জরিমানা করে সমস্যার সমাধান হবে না, দূষণ রুখতেই হবে।” আলোচনায় অংশ নিয়ে প্রিয়া পাল, অপূর্ব সরকার, নির্মল ঘোষ সহ একাধিক বিধায়ক পরিবেশ সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপের দাবি তোলেন।

আরও পড়ুন – ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে মোহনবাগান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...