Saturday, April 4, 2026

সিএফএল শুরুর একদিন আগে জার্সি উন্মোচন উয়াড়ীর

Date:

Share post:

শতাব্দী প্রাচীন উয়াড়ী ক্লাবের (WARI) জার্সিতে আরও সেই অতীতের ছবি। হ্যাঁ সেই জার্সি পরে তারা হয়ত মাঠে নামতে পারবে না, কিন্তু একসময় গোটা ময়দানে যে জামার মতো জার্সি দেখা যেত। এবারের সিএফএলে (CFL) নামার আগে সেরকমই জার্সি উয়াড়ী ক্লাবের। মঙ্গলবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রকাশ্যে এল সেই জার্সিই। উপস্থিত ছিলেন বাংলা তো বটেই, ভারতের অন্যতম সেরা গোলকিপার তরুণ বোস ( Tarun Bose)। উপস্থিত ছিলেন আইএফ-র সচিব অনির্বান দত্ত সহ অন্যান্য অতিথিরা।

আগামী ২৫ জুন থেকে শুরু হতে চলেছে এবারের সিএফএল (CFL) প্রিমিয়ার লিগ। সেখানেই অংশগ্রহন করছে উয়াড়ী। একসময় বহু অঘটন ঘটালেও, এখন অনেকটাই ম্লান উয়াড়ীর (WARI) সেই গৌরব। ১২৭ বছরের পুরনো ক্লাব। কয়েক বছর আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের ময়দানের ক্লাব তাঁবু। আবারও অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। এবার সিএফএলের প্রিমিয়ার ডিভিশনেও নামছে উয়ারি। তার আগেই লাল-সাদা জার্সি উন্মোচন উয়াড়ির।

সেখানেই যেমন উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা তরুন বোস, তেমনই উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রালও। আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে সিএফএল প্রিমিয়ার লিগ। সেখানেই এবার উয়াড়ি ভালো পারফরম্যান্স করতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...