Wednesday, June 24, 2026

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়েই মঙ্গলের বিকেল থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

বর্ষার (Monsoon) একটানা বৃষ্টির দেখা না মিললেও সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস মিলেছে। এই একই ট্রেন্ড বজায় থাকবে মঙ্গলেও। এদিন বিকেলের পর থেকে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও বর্ধমানে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তাতে গরম খুব একটা কমার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার অর্থাৎ রথের দিন অঝোর ধারায় বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টি বাড়বে, দক্ষিণ ও পশ্চিমের সব জেলায়। বুধ ও বৃহস্পতিবার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হওয়ার বেগ বাড়বে। এই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির বেগ বাড়বে। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা, তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আগামী শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। যেদিন উত্তরবঙ্গের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং -জলপাইগুড়ি- কোচবিহারে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...