Friday, June 26, 2026

এজবাস্টনে বুমরার খেলা নিয়ে ধন্দে কার্তিক

Date:

Share post:

প্রথম টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র উজ্জ্বল নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্ত সেই বুমরাই দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা তা নিয়ে এখন জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) মনে করছেন দ্বিতীয় টেস্টে হয়ত খেলানো হবে না জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেই এখন সবচেয়ে বেশি নজর দিচ্ছে সকলে।

এই সিরিজ শুরু হওয়ার আগেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যে সিরিজের সবকটা ম্যাচ খেলবেন না তা এক প্রকার ঘোষণাই হয়ে গিয়েছিল। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রায় ৪৪ ওভার বোলিং করেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মনে করিয়েই বড়সড় মন্তব্য করেছেন কার্তিক। প্রাক্তন এই ক্রিকেটারের মতে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে নাও দেখা যেতে পারে।

দীনেশ কার্তিক জানিয়েছেন, আমাদের সবার আগে দেখতে হবে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেলবেন কিনা। আমার সন্দেহ হচ্ছে যে এজবাস্টনে জসপ্রীত বুমরাহ আদৌ খেলবেন কিনা। তবে আমার মনে হয় তিনি হয়ত অপেক্ষা করবেন। তবে মাঝে সময় রয়েছে। তিনি সেই সময় খানিকটা হলেও বিশ্রাম পেতে পারেন। কারণ টানা বোলিং করে গেছেন বুমরাহ। আমার মনে হয় তিনি হয়ত লর্ডস টেস্টে খেলতে চাইবে। তবে শেষপর্যন্ত সেটাই হবে যেটা তিনি ঠিক করবেন।

জসপ্রীত বুমরাহ ছাড়া এই টেস্টে কোনও বোলারই নজর কাড়তে পারেনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...