Friday, April 3, 2026

গাড়ি চাপায় মৃত্যু: প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহনের গাড়ি বাজেয়াপ্ত

Date:

Share post:

মামলা দায়েরের পরেই তৎপর পুলিশ। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বুলেটপ্রুফ গাড়ি বাজেয়াপ্ত (seized) করল পুলিশ। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় জগনমোহনের (Jaganmohan Reddy) বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। নিজের দলের কর্মীকে পিষে দিয়েছিল তাঁর গাড়ি এমনই দাবি তদন্তকারী আধিকারিদের।

গত ১৮ জুন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) গুন্টুরে একটি জনসভা ছিল জগনমোহনের। সেই জনসভাতেই যোগ দিতে যাওয়ার পথে এক দলীয় কর্মীর উপর দিয়ে চলে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর (former Chief Minister) কনভয় (convoy)। তারপরেই জখম অবস্থায় ওই দলীয় কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রী। সেই অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, তিনটি গাড়ির কনভয়ের (convoy) অনুমতি দেওয়া হলেও, তার থেকে বেশি গাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর (former Chief Minister) কনভয়ে। তাতেই ঘটে দুর্ঘটনা। প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি, প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালক রামানা রেড্ডি এবং জগনমোহনের পিএ নাগেশ্বর রেড্ডির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...