Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের কাছে হেরে টেস্ট ইতিহাসে বিশ্রী রেকর্ডের স্বাক্ষী ভারত

Date:

Share post:

অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয়। বিশ্ব ক্রিকেটে ভারত (Team India) এদিন যে বিশ্রী রেকর্ডের স্বাক্ষী থাকল তা আর কোনও দেশই নেই। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসাবে পাঁচটি সেঞ্চুরী করেও টেস্ট হারার রেকর্ড গড়ল শুভমন গিলের (Shubman Gill) ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলীতে ৫ উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া (Team India)। আর সেই হারের সঙ্গেই একাধিক প্রশ্নও এদিন উঠে গেল তা বলার অপেক্ষা রাখে না।

খারাপ ফিল্ডিং তো রয়েছেই। সেইসঙ্গে এই ম্যাচ হারের পর কাঠগড়ায় যদি বলা হয় ভারতের বোলিং লাইনআপ, তবে হয়ত খুব একটা ভুল হবে না। একা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বাদ দিলে, ভারতের কোনও বোলাররাই ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল না। দ্বিতীয় ইনিংসে বুমরাহ (Jasprit Bumrah) উইকেট পাননি। বাকি বোলাররা মিলে মাত্র পাঁচ উইকেটই তুলতে পেরেছে।

পঞ্চম দিন যখন ম্যাচ শুরু হল সেই সময় ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২১। জয়ের জন্য তাদের তখন ৩৫০ রান প্রয়োজন। ভারতীয় বোলাররা সেভাবে কিছু করতেই পারল না। ইংল্যান্ড যখন প্রথম উইকেটটা হারালো সেই সময় তাদের রান ১৮৮। কার্যত ম্যাচ তখনই হাতছাড়া। ব্রিটিশ ওপেনার বেন ডাকেট ছিলেন এদিন অপ্রতিরোধ্য। ১৪৯ রানের ইনিংস খেলে তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় ইংল্যান্ডের রান ২৫৩।

শার্দূল ঠাকুর দুই উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু এদিন ইংল্যান্ডকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। একা বুমরাহ ছাড়া কারোরই সেরকম চেষ্টা দেখা গেল না। বাকিটা সামলে দেন জো রুট। নির্ধারিত সময়ের অনেক আগেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...