Friday, June 26, 2026

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সুকান্তর মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল! প্রতিবাদে পথে লিগাল সেল 

Date:

Share post:

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষের জবাবে মঙ্গলবার রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের আইনজীবীরা। সূর্য সেনের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিকেল সাড়ে চারটেয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “গণতন্ত্রের কণ্ঠরোধ এবং কেন্দ্রীয় সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে আমাদের আইনজীবীরা আজ রাস্তায়। বিজেপি নেতারা প্রতিদিন যে কদর্য ভাষায় রাজ্যের প্রশাসন ও পুলিশকে আক্রমণ করছেন, তা বরদাস্ত করা যায় না।”

মন্ত্রী আরও বলেন, “রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে যেভাবে বিজেপি মিথ্যাচার করছে, সেটিও আমাদের প্রতিবাদের অন্যতম কারণ। বিজেপির নেতারা ট্রেনিং না নিয়েই রাজনীতি করতে নেমে পড়েছেন, তাই এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।” এদিনের মিছিলে রাজ্যের একাধিক আইনজীবী, তৃণমূল লিগাল সেলের সদস্য ও অনুগামী আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাদের দাবি, রাজ্যের পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে, অথচ বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।বিজেপির বক্তব্যকে “গণতন্ত্রের ওপর আঘাত” বলে অভিহিত করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এমন অপপ্রচারের বিরুদ্ধে আরও জোরদার প্রতিবাদ জানাবে।

আরও পড়ুন – প্রশাসনিক তৎপরতা! মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজস্থান থেকে ফিরছেন শ্রমিকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...