Wednesday, June 24, 2026

হাই কোর্টের OBC তালিকায় স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল রাজ্যের

Date:

Share post:

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের তৈরি করা নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ জারি করেছিল। সেই রায়কেই চ্যালেঞ্জ করে এবার স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করল রাজ্য।

হাইকোর্টের স্থগিতাদেশ অনুযায়ী, রাজ্য সরকার সম্প্রতি যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছিল, তা কার্যকর করা যাবে না বলে জানানো হয়। এই তালিকায় অন্তর্ভুক্ত অনেক সম্প্রদায়ের সংরক্ষণ সংক্রান্ত সুযোগ-সুবিধা আটকে যায়। যদিও রাজ্যের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সংবিধান মেনে, কমিশনের সুপারিশ এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশে সেই বৈধ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে।

এদিকে, কাস্টভিত্তিক আবেদন নয়। ওবিসি সংক্রান্ত মামলাকে সামনে রেখে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র জানিয়ে দেওয়া হল, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও প্রার্থী কাস্টভিত্তিক আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন – ইংল্যান্ডের কাছে হেরে টেস্ট ইতিহাসে বিশ্রী রেকর্ডের স্বাক্ষী ভারত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...