Thursday, June 25, 2026

ভ্যাপসা গরমের অস্বস্তি নিয়েই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

বর্ষার (Monsoon) বিক্ষিপ্ত বৃষ্টিতে বুধের সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে ভাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে বুধবার থেকেই বৃষ্টির (Rain ) দাপট বাড়বে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সর্বত্র। উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। বুধবার আংশিক মেঘলা আকাশ, রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে রয়েছে। কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ার- জলপাইগুড়িতে ভারী বর্ষণ হতে পারে। কালিম্পং ও দার্জিলিংয়ে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। আগামী শুক্রবার রথের দিন রাজ্যের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...