Wednesday, June 24, 2026

অভিষেকের নামজপ! শুভেন্দুর ভিডিও দিয়ে মোক্ষম খোঁচা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Date:

Share post:

সাংবাদিক বৈঠক। আর সেখানেই অভিষেক, অভিষেক, অভিষেক, অভিষেক জপে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পোস্ট করে তিনি মোক্ষম খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাকে। ভিডিও পোস্ট করে শুভেন্দুকে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও।

বৃহস্পতিবার সন্ধেয় নিজের এক্স হান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বসে একটানা অভিষেকের নাম জপ করে যাচ্ছেন। ঠিক যেন ‘মহাপুরুষ’ ছবির বিরিঞ্চিবাবার ‘ধূর্জটি মন্ত্র’ জপ! তীব্র কটাক্ষ করে অভিষেক লেখেন, “কলিযুগে ভগবানের নামজপ করা হয়। কিন্তু বিজেপি নেতা বিশ্বাস করে আমার নামজপ হয়তো তাঁকে পরিত্রাণের সুযোগ দেবে কিংবা কয়েকটি আসন বাড়ানো যাবে। তবে এটা কখনই বাংলায় হবে না।”

তবে শুধু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নন, শুভেন্দুর ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছেন তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও। নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু লেখেন, “তার যদি কেটে যায়, নেমে আসে চাপ; গুরু নাম জপ করো, কমে যদি পাপ!”

আরও পড়ুন – অপারেশন বিহালি: অমরনাথ যাত্রা শুরুর আগেই উধমপুরে নিকেশ জইশ জঙ্গি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...