Wednesday, June 24, 2026

তৃণমূলই ভাঙবে বামেদের ৩৪ বছরের রেকর্ড, আজীবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই, দাবি ব্রাত্যর

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস রাজ্যে বামেদের ৩৪ বছরের শাসনের রেকর্ড অবলীলায় ভেঙে দেবে—এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার হাওড়ার প্রাথমিক শিক্ষা সংসদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও বহু বছর রাজ্যে ক্ষমতায় থাকবে। আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন তিনিই, যদি না ২০২৯ সালে দিল্লির বৃহৎ দায়িত্ব তাঁকে নিতে হয়।”

শিক্ষামন্ত্রীর কথায়, “তিনি এখনও সম্পূর্ণ ফিট। সারা রাজ্য ঘুরে মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন। একের পর এক উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছেন। তাঁর বিকল্প নেই।” একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, রাজ্যের শিক্ষক মহলও তৃণমূলের পাশেই রয়েছে। বিরোধীরা যতই বিভ্রান্তির চেষ্টা করুক, শিক্ষকেরা জানেন মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন।

ব্রাত্য বসু জানান, “মামলা মামলার জায়গায় রয়েছে। তাতে শিক্ষাক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। স্নাতক স্তরে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে।” এদিন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন, যদিও নাম উল্লেখ করেননি। তাঁর বক্তব্য, “কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষ ঠিক বুঝে নিচ্ছেন কে তাঁদের পাশে আছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তৃণমূল কংগ্রেস যে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘস্থায়ী হতে চলেছে, তা এদিন কার্যত স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন – অপারেশন বিহালি: অমরনাথ যাত্রা শুরুর আগেই উধমপুরে নিকেশ জইশ জঙ্গি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...