Saturday, April 4, 2026

কলেজে ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, কোর্টের সিদ্ধান্তে কৃতজ্ঞ শিক্ষামন্ত্রী 

Date:

Share post:

ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেহেতু ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে তাই এই মামলায় কোনওভাবেই হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। অতএব রাজ্যে স্নাতক স্তরে যেভাবে ভর্তি চলছে তেমন মসৃণভাবেই ভর্তি চলবে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী জানান, আজ মহামান্য কলকাতা হাইকোর্ট ভর্তির বিষয়ে নিয়ে হস্তক্ষেপ করেননি— এই সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ। সরকারি আইন এবং আদালতের নির্দেশ মেনেই যেভাবে পোর্টালে ভর্তি চলছে, সেই ভাবেই উচ্চশিক্ষা বিভাগ ভর্তির পোর্টালের কাজ চালিয়ে যাবে। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায়, পুরো ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। আবেদন চলুক। আপাতত সমস্ত ক্যাটেগরি আবেদন করতে পারবে, তবে কোনও ক্যাটেগরি উল্লেখ করা যাবে না। আদালত এই পর্যায়ে বিষয়টিতে হস্তক্ষেপ করছে না।

আরও পড়ুন – তৃণমূলই ভাঙবে বামেদের ৩৪ বছরের রেকর্ড, আজীবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই, দাবি ব্রাত্যর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...