Monday, April 13, 2026

নেত্র উৎসব দিয়েই একপক্ষকাল শেষে বৃহস্পতিতে জগন্নাথ দর্শন দিঘায়

Date:

Share post:

রীতি মেনে পনেরো দিন নিভৃতবাসে থাকার পর রথযাত্রার প্রাক্কালে বৃহস্পতির ভোরে ভক্তদের দর্শন দিলেন জগন্নাথ (Jagannath Temple Digha)। সৈকত নগরী দিঘার মন্দিরে উপচে পড়া ভিড়। সকালে নেত্র উৎসবের (Netra Utsav) মধ্যে দিয়ে নববেশে নতুন সাজে ধরা দিলেন জগন্নাথ- বলরাম- সুভদ্রা। এদিন সকাল ৬টা নাগাদ খুলে যায় মূল মন্দিরের প্রবেশদ্বার। ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে ভক্তদের। প্রধান ফটক দিয়েও যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। চূড়ান্ত প্রস্তুতি জগন্নাথের মাসির বাড়িতেও। সকালে মঙ্গলারতি এবং প্রতীকী স্নানের পর আজ দেবতাকে ৫৬ ভোগ নিবেদন করা হবে বলে দিঘার জগন্নাথধাম (Digha Jagannath Dham) মন্দির কমিটির সূত্রে জানা গেছে।

বুধবারই দিঘায় পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা ইসকনের (ISKON) সহ-সভাপতি রাধারমণ দাস এবং ৫০ জন বিদেশী ইসকন ভক্তরা রথের আচার বিধিতে অংশ নেওয়ার জন্য হাজির হয়েছেন সৈকত শহরে। অগণিত ভক্ত সমাগমে তৈরি হওয়া ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকছে পুলিশ ও ইসকনের ৫০ জন স্বেচ্ছাসেবক। এদিন বিকেলে রশি পুজোয় মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার কথা আছে। ইসকনের সন্ন্যাসীরা রথের সামনে পুজো সম্পন্ন করবেন। এরপর দক্ষিণ গেট দিয়ে তিনটি রথকে বাইরে আনা হবে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যাতে রথ টানার সময় কোনও সমস্যা না হয়, সেই কারণে আগেভাগেই রথগুলি বাইরে বের করে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। সরকারি অতিথিদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করেছে মন্দির ট্রাস্ট। রাধারমণ দাস (Radharaman Das) জানান, “অনসর শেষে প্রভু নতুন পোশাকে সেজে ভক্তদের সঙ্গে নয়নমিলন করবেন—এ এক ঐশ্বরিক অনুভূতির মুহূর্ত।” ভক্তদের জন্য রথযাত্রা শুধু ধর্মীয় নয়, আবেগ ও ভক্তিরও এক বিরল উপলক্ষ যার সাক্ষী থাকবে দিঘা (Digha)। কারণ সৈকত নগরী এখন শুধু আর সমুদ্র সুন্দরী নয়, দিঘা এখন পূণ্যতীর্থ জগন্নাথ ধাম।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...