Wednesday, June 24, 2026

সফল অস্ত্রোপচার সূর্যকুমার যাদবের

Date:

Share post:

সফল অস্ত্রোপচার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বেশ কয়েকদিন ধরেই হার্নিয়ার (Hernia) সমস্যায় ভুগছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক। গত বুধবারই জার্মানিতে সফল অস্ত্রোপচার হল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। সোশ্যাল মিডিয়াতে নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। অস্ত্রোপচারের পর আপাতত তিনি কয়েকদিনের বিশ্রামে। তবে শীঘ্রই শোনা যাচ্ছে রিহ্যাব শুরু করবেন এই তারকা ক্রিকেটার। জার্মানিতেই তিনি গিয়েছিলেন অস্ত্রোপচারের জন্য। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটারও।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শরুর আগেই হঠাৎ ইংল্যান্ডে গিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেই নিয়েও জল্পনা শুরু হয়েছিল। যদিও এরপরই জানা গিয়েছিল আসল কারণ। সেই সময় সূর্যকুমার যাদব নিজেই জানিয়েছিলেন তাঁর হার্নিয়ার অস্ত্রোপচারের কথা। বেশ কয়েকদিন ধরেই এই সমস্যায় ভুগছেন সূর্যকুমার যাদব। খেলার মাঝেও এই নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।

গত বুধবারই জার্মানিতে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়ে গেল সূর্যকুমার যাদবের। সোশ্যাল মিডিয়াতে সূর্যকুমার যাদব জানিয়েছেন, “তল পেটে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার একেবারে সফল ভাবে হয়েছে। খুব ভালোভাবে সবকিছু মেটার জন্য আমি অত্যন্ত গর্বিত। ইতিমধ্যেই আমি সেরে ওঠার পথে এগোচ্ছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি আমি”।

আপাতত ভারতের সামনে সাদা বলের ফর্ম্যাটে কোনও ম্যাচ নেই। তার আগেই সুস্থ হয়ে ওঠার ব্যপারে আশাবাদী ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দু সপ্তাহের পর থেকেই বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব শুরু করবেন তিনি।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...