Tuesday, June 23, 2026

নীতীশের রাজ্যে নাবালিকাকে হোটেলে নিয়ে চার নাবালকের গণধর্ষণ

Date:

Share post:

বিহারের (Bihar) পটনায় এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার নাবালক ছাত্রের বিরুদ্ধে। ধৃতেরা সকলেই অষ্টম এবং দশম শ্রেণির পড়ুয়া। ধর্ষণের অভিযোগে চার ছাত্রকে যদিও হেফাজতে নিয়েছে পুলিশ। সূত্রের খবর এই নাবালিকার (Teenage Girl) সঙ্গে চারজনের মধ্যে এক অভিযুক্তের ইনস্টাগ্রামে পরিচয় হয়। এরপর তাঁর মাধ্যমেই বাকি তিন অভিযুক্ত ছাত্রের সঙ্গে আলাপ হয় নাবালিকার। আলাপ হওয়ার পর থেকে তাদের মধ্যে নিয়মিত কথা হত। চারজনের সঙ্গেই ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ে নাবালিকার। তদন্তে জানা গিয়েছে মাসখানেক আগে এক অভিযুক্তের বাড়িতে গিয়েছিল কিশোরী।

ঘটনার দিন বাকি অভিযুক্তের সঙ্গেও দেখা করার কথা ছিল সেই নাবালিকার। কিন্তু হঠাৎ করেই সকলে একটি হোটেলে দেখা করার পরিকল্পনা করেন। চার ছাত্র এবং এই নাবালিকা একটি হোটেলে যাওয়ার পরেই চার জন মিলে তাঁকে ধর্ষণ করে। কিশোরী বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। এরপর ওই চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন তিন ছাত্র তাঁকে কোতওয়ালি এলাকার একটি হোটেলে ডেকে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...