Wednesday, May 13, 2026

এসসিও নথিতে নেই পহেলগাম প্রসঙ্গ,ভারতকে নিয়ে মিথ্যাচার পাকিস্তানের

Date:

Share post:

পাক অধিকৃত কাশ্মীর (POK) নিয়ে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা জঙ্গিবাদে মদতকারী পাকিস্তানের। এবার এসসিও (Shanghai Cooperation Organisation) নথিতে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যাচার ইসলামাবাদের। সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO)-এর সদস্যরাষ্ট্রগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন চলছে চিনে (China)। সেখানে যে নথি প্রকাশ করা হয়েছে তাতে পাকিস্তানের বালোচিস্তানের কথা উল্লেখ থাকলেও পহেলগামের (Pahelgam Terrorist Attack) সেই ভয়ংকর ঘটনার কোনও উল্লেখই নেই। SCO এর সভাপতিত্ব করছে চিন।অথচ এই নিয়ে একটা শব্দ খরচ করেনি বেজিং। এই ঘটনায় পাকিস্তান এবং চিনের দ্বিচারিতা ফের একবার প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। সম্মেলনের বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুমুখো নীতি নিয়ে চলার কোনও জায়গা নেই।

নয়াদিল্লি এবং চিনের কূটনৈতিক সম্পর্কের রসায়ন কারোর অজানা নয়। অন্যদিকে লাল ফৌজের দেশ যে বরাবর পাকিস্তানকে সমর্থন করেছে সেটাও সর্বজনবিদিত। এই আবহে SCO সম্মেলনে যেভাবে ভারতের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে (POK) অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছে ইসলামাবাদ, তাতে জঙ্গি মদতকারী দেশের মানসিকতা আরও একবার স্পষ্ট হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত বারবার নিজের অবস্থান সকলের সামনে তুলে ধরার পরও কেন বাকি রাষ্ট্রগুলো সামনে এসে দাঁড়িয়ে ভারতকে সমর্থন করার কথা বলছে না। এসসিও-তে (SCO )বর্তমানে ১০টি সদস্যরাষ্ট্র রয়েছে। তালিকায় রয়েছে ভারত, চিন, পাকিস্তান, রাশিয়া, কাজাখিস্তান, কিরঘিজস্তান, তাজাখিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুস। কাশ্মীরে সন্ত্রাস এবং অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে ভারত। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পহেলগাম কাণ্ডের পর থেকে কূটনৈতিকভাবে ইসলামাবাদের পাশে থেকেছে ‘বন্ধু’ বেজিং। ওয়াকিবহল মহলের মতে, ইচ্ছাকৃতভাবেই এসসিও নথিতে গত ২২ এপ্রিলের নৃশংস ঘটনার প্রসঙ্গ সরিয়ে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ট্রাম্প ফের এদিন ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করেছেন। জানিয়ে বিরোধীরা তোপ দেগেছেন মোদিকে। সবমিলিয়ে প্রশ্নের মুখে ভারতের বিদেশ নীতি। শেষ খবর পাওয়া অনুযায়ী, এসসিও নথিতে সই করেননি রাজনাথ।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...