Tuesday, June 23, 2026

ছত্তিশগড়ে মাওবাদী -নিরাপত্তা বাহিনী গুলির লড়াই, নিকেশ দুই মাওনেত্রী

Date:

Share post:

বৃহস্পতিবার ভোর থেকে ছত্তিশগড়ে (Chattishgarh) চলছে গুলির লড়াই। রাজ্যের নারায়ণপুরে মাওবাদী দমন (Maoist) অভিযানে সফল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর অবুঝমাড় জঙ্গলে সংঘর্ষে নিহত হয়েছে দুই মহিলা মাওবাদী (Two Women Leaders Death)। যদিও তাঁদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।

মাওবাদীদের অন্যতম ঘাঁটি হয়ে উঠেছে ছত্তিশগড় ও তেলঙ্গানার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা। এদিন অবুঝমাড়ের গভীর জঙ্গলে তল্লাশি চালানোর সময় জেলা রিজার্ভ গার্ড (DRG) এবং স্পেশাল টাস্ক ফোর্সকে (STF) লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা।পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। বস্তার রেঞ্জের (Bastar Range) আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, এই ঘটনায় দুই মহিলা মাওবাদী নেত্রী নিকেশ হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...