Friday, March 13, 2026

৪ শাবক-সহ বাঘিনীর মৃত্যু কর্নাটকে! নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

একসঙ্গে ৫ বাঘের মৃত্যু কর্নাটকে (Karnataka)। খাদ্যে বিষক্রিয়ার জেরে একটি প্রাপ্তবয়স্ক বাঘিনী (Tigress) ও তার ৪ শাবকের মৃত্যুতে উদ্বিগ্ন বনকর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদরাও। পরিবেশ দফতরের কর্মীদের প্রাথমিক অনুমান, বিষিয়ে যাওয়া মাংস খাওয়ার ফলে এই পরিণতি। পাঁচটি বাঘের এমন অস্বাভাবিক মৃত্যু গোটা রাজ্যের বাঘ সংরক্ষণ নীতির ওপরই বড় প্রশ্ন তুলে দিল।

সূত্রের খবর, একটি পূর্ণবয়স্ক বাঘিনী একটি গরুকে মেরে সেটিকে জঙ্গলের (Jangle) ভিতরে টেনে নিয়ে গিয়ে আংশিক মাংস খায়। এবং বাকিটা খাওয়ার জন্য সেটিকে জঙ্গলের আরও ভিতরে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, বাকি গরুর মাংসে কোনও স্থানীয় বাসিন্দা বিষ মিশিয়ে দেওয়ায় সেই বিষাক্ত মাংস খেয়েই মৃত বাঘিনীর চারটি শাবকও মারা গিয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন পরবেশমন্ত্রী ঈশ্বর বি খান্দ্রে। জানান ‘বিষয়টি উদ্বেগের। একসঙ্গে পাঁচটি বাঘের মৃত্যু দুঃখজনক। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ মহারাষ্ট্রের পরে কর্নাটক (Karnataka) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাঘবহুল রাজ্য। এখানে বর্তমানে বাঘের সংখ্যা ৫৬৩ টি।
আরও খবরস্পেস স্টেশনে দাঁড়িয়ে থাকা বেশ কঠিন, মাথাটা ভারী লাগছে জানালেন শুভাংশু

spot_img

Related articles

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...