Monday, April 6, 2026

২০৩৬ অলিম্পিকের ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া স্থগিত! বড় ধাক্কা ভারতের

Date:

Share post:

দেশের মাটিতে অলিম্পিক্স আসর সাজিয়ে তুলতে প্রস্তুতি নিচ্ছিল ভারত। স্বপ্ন দেখার পাশাপাশি বাড়ছিল জল্পনা, আদৌ কি এটা সম্ভব হবে? দোলাচলের মাঝেই বড় ধাক্কা (India’s 2036 olympics hopes on hold)। ২০৩৬ অলিম্পিকের ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করে দিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (International Olympics Committee)। IOC-র নতুন প্রধান কৃষ্টি কভেন্ট্রি ঘোষণা করেছেন, নতুন করে অলিম্পিক আয়োজনের ভেন্যু হওয়ার শর্ত নির্ধারণ করা হবে। যে প্রক্রিয়া চলছিল তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের জন্য এটা বড় ধাক্কা, মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

২০২৬ এর মধ্যে অলিম্পিকের বিড জমা দেওয়ার কথা ছিল ভারত সরকারের (Govt of India)। সেইমতো আহমেদাবাদ স্টেডিয়াম সাজানোর প্রস্তুতি চলছিল। এবার আইওসির প্রথম মহিলা এবং আফ্রিকার প্রেসিডেন্টের একটা ঘোষণায় সব এলোমেলো হয়ে গেল। কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়া হল কেন এই প্রশ্ন উঠলে কৃষ্টি জানান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সব সদস্য মেগা প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে অংশিদারিত্ব আরও বাড়াতে চায়। তাছাড়া এই বিড কখন নির্ধারণ করা উচিত, সেটা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। তাই সব ভেবেচিন্তে ভেন্যু বাছাইয়ের শর্ত পুননির্ধারণ করা হবে। অবশ্য অলিম্পিক্স আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলেও ২০৩০ কমনওয়েলথ গেমস যে ভারতেই আয়োজিত হতে চলেছে তাতে বিশেষ সংশয় নেই। এখন সেদিকেই মনোনিবেশ করতে চায় ক্রীড়ামন্ত্রক।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...