Sunday, April 5, 2026

দুর্নীতি ছুঁল মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীকে! কনভয়ের ১৯ গাড়িতে তেলের বদলে জল

Date:

Share post:

দুর্নীতির পরিমাণ এতটাই যে এবার মুখ্যমন্ত্রীর সহযোগীদের গাড়িতে তেলের বদলে ভার হল জল। মধ্যপ্রদেশের এমন ঘটনায় হতবম্ব খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)। প্রশাসনের দুর্নীতি এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে পেট্রোল পাম্প থেকে তেল নিতে গিয়ে আশঙ্কায় রতলামের (Ratlam) বাসিন্দারা। যদিও মুখ্যমন্ত্রীর গাড়ি তেলের বদলে জল পায়, তবে সাধারণ মানুষ কী পাবেন, উঠেছে প্রশ্ন। সেই সঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তেলে (diesel) জল মিশিয়ে কীভাবে সাধারণ মানুষের সঙ্গে দুর্নীতি চলছে তাও স্পষ্ট এই ঘটনায়।

শুক্রবার মধ্যপ্রদেশে রতলামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের। মুখ্যমন্ত্রী মোহন যাদব বিমানে সেখানে পৌঁছান। তার আগে তাঁর কনভয়ের (convoy) গাড়িগুলি পৌঁছে যায় রতলামে (Ratlam)। সেখানে একসঙ্গে ১৯ টি গাড়িতে ডিজেল (diesel) ভরা হয়। তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়ি গুলি এগোনোর এক মিটারের মধ্যে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় দ্রুত গাড়ি পরীক্ষা করে দেখা যায় গাড়িতে যে ডিজেল ভরা হয়েছিল তাতে জল মেশানো।

কেন্দ্রের সরকার জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয় না। ফলে দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল বা ডিজেলে মিশছে অশুদ্ধি। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে সেই দুর্নীতি সবথেকে বেশি এবার তা টের পেলেন বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)। ঘটনায় তদন্তে নেমেছে মধ্যপ্রদেশ (Madhyapradesh) পুলিশ। সিল করা হয় ওই পেট্রোল পাম্প। শুরু হয় কর্মী ও মালিকদের জিজ্ঞাসাবাদ।

ঘটনার পরে দ্রুত অন্য গাড়ির ব্যবস্থা করে মুখ্যমন্ত্রীকে বিমান থেকে অনুষ্ঠানের জায়গায় নিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা করতে হয়। সেই সঙ্গে ১৯টি গাড়ির তেলের ট্যাঙ্ক বের করে পরিবর্তন করার ব্যবস্থা করতে হয়।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...