Tuesday, March 17, 2026

প্রতারণা করে গর্ভপাতে চাপ! কার্তিক মহারাজের গ্রেফতারির দাবি তৃণমূলের

Date:

Share post:

পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপন এবং জোর করে গর্ভপাত (forceful abortion) করানোর অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগে কার্তিক মহারাজকে (Kartik Maharaj) গ্রেফতারির দাবি শাসকদল তৃণমূল কংগ্রেসের। বাংলায় নারীর প্রতি কোনও ধরনের অন্যায়ে বাংলার প্রশাসন যেভাবে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয় তার উদাহরণ অসংখ্য। সেই ধারা অব্যাহত রেখে কার্তিক মহারাজেরও গ্রেফতারি (arrest) হওয়া প্রয়োজন, দাবি তৃণমূলের।

কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ অভিযোগকারিনী মহিলাকে মুর্শিদাবাদের এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান এবং শিক্ষিকার পদে নিয়োগ করেন। অভিযোগ, আচমকাই মহারাজ এসে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। মহিলার আরও দাবি, ছয় থেকে সাত মাস ধরে সেই সম্পর্ক চলতে থাকে, যার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে কার্তিক মহারাজ কাকুতি-মিনতি করে গর্ভপাত (forceful abortion) করান।

সেই অভিযোগ দায়ের হওয়ার পরে বিজেপির নেতাদের সঙ্গে পদ্মশ্রী কার্তিক মহারাজের (Padmasree Kartik Maharaj) যোগের প্রমাণ তুলে ধরা হয় তৃণমূলের তরফে। সেই সঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কেন কার্তিক মহারাজ গ্রেফতার (arrest) হবেন না। কেন তদন্ত হবে না পুরো। কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপির অন্যান্য বড় নেতাদের ছবি প্রচারিত। তাঁকে আবার পদ্মশ্রীও দেওয়া হয়েছে।

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...