Friday, April 3, 2026

চিনে নিন এদের: বিজেপি নেতাদের সঙ্গে কার্তিকের ছবি তুলে দাবি তৃণমূলের

Date:

Share post:

বাংলাতেই একমাত্র নারী নির্যাতনের অভিযুক্তরা ধরা পড়ে এবং শাস্তি পায়। তা সত্বেও কসবার আইন কলেজের ঘটনায় রাজনীতির ফায়দা তুলতে মাঠে নেমেছে বিরোধীরা। জঘন্য ধর্ষণকারীর ছবি তুলে ধরে তৃণমূলকে জড়ানোর নোংরা চেষ্টা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। পাল্টা নারী নির্যাতনে অভিযুক্ত পদ্মশ্রী কার্তিক মহারাজের (Padmasree Kartik Maharaj) রাজনীতির যোগের ছবি তুলে ধরে বিজেপির মুখোশ খুলে দিল তৃণমূল।

কসবা আইন কলেজের ধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই অতীতকে হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ প্রমাণের মরিয়া চেষ্টা করেছেন। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, এরকম ঘটনা সিপিএম জমানায় বেশি হয়েছে। বিজেপির রাজ্যে হয় বলে ডিফেন্ড করছি না। আমরা চাই না একটা ঘটনাও ঘটুক। আমরা বলছি পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত।

ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পরেই বাংলার প্রশাসন গ্রেফতার করেছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সহকারি জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে। এর পরেও এই ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলা নিয়ে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। তুলে ধরা হয়েছে মুর্শিদাবাদে বলপূর্বক যৌন নির্যাতন ও জোর করে গর্ভপাতে অভিযুক্ত কার্তিক মহারাজের ছবি।

ছবিতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতার সঙ্গে এক মঞ্চে অভিযুক্ত পদ্মশ্রী কার্তিক মহারাজ। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত কার্তিক মহারাজ। সেখানেই উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, ধর্ষনে অভিযুক্তদের রক্ষা করে বিজেপি। এমনকি তারা সেখানেই থেমে থাকে না, তাদের হাতে পদ্ম (Padmasree) পুরস্কার তুলে দেয়। কার্তিক মহারাজ (Kartik Maharaj) বিভিন্ন সময় কাটিয়েছেন নরেন্দ্র মোদি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু তার বাস্তব পরিচয় কি? তিনি ধর্ষণে অভিযুক্ত।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...