Wednesday, June 24, 2026

কসবার ঘটনায় তৎপর শিক্ষা দফতর: অবিলম্বে জিবি বৈঠক ডাকার নির্দেশ

Date:

Share post:

শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের ঘটনায় সব থেকে বেশি মুখ পড়েছে বাংলার শিক্ষা দফতরের (Education Department)। কোনওভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অমানবিক ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না, স্পষ্ট করে দিয়েছে ডিরেক্টরেট অফ পাবলিক ইন্সট্রাক্ট (DPI)। দ্রুত কলেজের গভর্নিং বডির বৈঠক (GB meeting) ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।

কসবার আইন কলেজের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার তিন অভিযুক্ত। কলকাতা পুলিশ ঘটনার প্রয়োজনীয় সব ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছে, জানানো হয় ডিপিআই-এর (DPI) তরফে। তবে কোনোভাবেই ঘটনাকে হালকা ভাবে দেখতে রাজি নয় রাজ্য শিক্ষা দফতর। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বিস্ময় প্রকাশ করে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাক্ট। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রী প্রতিক্রিয়া দেন, এই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মর্মাহত।

ডিপিআই-এর (DPI) তরফে নির্দেশিকায় বলা হয়, আইন কলেজের ভাইস প্রিন্সিপালকে (vice principal) অবিলম্বে গভর্নিং বডির বৈঠক (GB meeting) ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে কোনও ফাঁক ছিল কিনা, সেই বিষয়ে। সেই সঙ্গে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে আর কী পদক্ষেপ নেওয়া দরকার, তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...