Tuesday, March 10, 2026

সৌরভকে কোচ হিসাবে দেখতে চান ক্রীড়ামন্ত্রী, জমকালো উদ্বোধন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বইয়ের

Date:

Share post:

প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের অটো বায়োগ্রাফি উদ্বোধন। সেই মঞ্চেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে বিশেষ আবদার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas)। সব ভূমিকাতেই সৌরভকে দেখা গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁকে কোচের ভূমিকায় দেখা যায়নি। এবার ভারতের প্রাক্তন অধিনায়ককে সেই ভূমিকাতেই দেখতে চান অরূপ বিশ্বাস। উত্তরও দিলেন সৌরভ (Sourav Ganguly)।

শনিবার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বই উন্মোচন ঘিরে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের খেলাধূলার সময়ের কথাই উঠে আসে সকলের মুখে। প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নিজে যেমন আপ্লুত। তেমনই তাঁর এই বই নিয়ে সকলের মুখেই নানান কথা। নানান স্মৃতিচারণাই শোনা গেল সৌরভ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মুখেও।

এদিন অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, “সুজিত বসুদের হাত দিয়েই উদ্বোধন হয় সেই অটো বায়োগ্রাফি। সেই মঞ্চেই সৌরভের কাছে বিশেষ আবদার অরূপের। তিনি বলেন, সৌরভকে মাঠে খেলতে দেখেছি। বারবার বোলারদের মাঠের বাইরে ফেলতে দেখেছি। অধিনায়ক হিসাবেও দেখেছি। তাঁকে ক্রিকেটের প্রশাসক হিসাবেও সর্বোচ্চ মঞ্চে দেখেছি। একটাই প্রশ্ন, ভারতীয় দলের প্রশিক্ষক হিসাবে কবে দেখতে পাব”।

তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, “কোচ হিসাবে জানি না। তবে একটা কথা বলছি ইচ্ছে আছে। কবে হবে তা জানি না। সময় আছে। বয়স আছে। তবে খেলা, প্রশাসন এবং কোচ, এই তিনটের মধ্যে যদি কোনও কিছু বাছতে বলেন তবে সেটা হল খেলা”।

কয়েকদিন আগেও এই একই কথা শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...