Thursday, June 25, 2026

পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা! নিহত ১৩ জওয়ান, আহত অনেক

Date:

Share post:

ফের আত্মঘাতী হামলা পাকিস্তানে (Pakistan)। খাইবার পাখতুয়ান প্রদেশে সেনা কনভয়ে (Military Convoy) আত্মঘাতী হামলা। নিহত ১৩ সেনা আহত ২৯। আহতদের মধ্যে রয়েছেন ১০ জন জওয়ান এবং ১৩ জন সাধারণ নাগরিক এরমধ্যে ৪ সেনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের জেরে দুটি বাড়ির ছাদ ভেঙে গিয়েছে এবং ৬ শিশুও আহত হয়েছে।

পাকিস্তান (Pakistan) তালিবান জঙ্গি গোষ্ঠীর একটি অংশ হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। ২০২১ সালে কাবুলে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে সরকারের বিরুদ্ধে জঙ্গি হামলায় বছরের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই হল সেনারা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...