Friday, June 26, 2026

মাধিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যত পাকা ইস্টবেঙ্গলের

Date:

Share post:

মাধি তালালকে (Madih Talal) ছাড়ার সিদ্ধান্ত কার্যত পাকা ইস্টবেঙ্গলের (Eastbengal)। এখনও পর্যন্ত সরকারীভাবে অবশ্য ঘোষণা হয়নি। কিন্তু আগামী মরসুমে যে এই তারকা ফুটবলারকে লাল-হলুদ জার্সিতে দেখা যাবে না, তা এবার মাধি তালাল নিজেই কার্যত পরিস্কার করে দিলেন। নিজের ইনস্টাগ্রাম থেকে ইস্টবেঙ্গলের (Eastbengal) নাম সরিয়ে দিলেন মাধি তালাল (Madih Talal)। তিনি চোট সারিয়ে এখনও পর্যন্ত সেরে উঠতে পারেননি। সেই কথা মাথায় রেখেই নাকি মাধিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল।

গতবার ইস্টবেঙ্গলের হয়ে যারা ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন তাদের মধ্যে মাধি তালাল (Madih Talal) ছিলেন অন্যতম। কিন্তু মরসুমের মাঝপথেই এসিএল টিয়ার। আর তাতেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। সেই চোটটাই এবার তাঁর দলকেও বিরাট একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করল। মাধি তালালকে ছাড়ার সিদ্ধান্ত কার্যত পাকা লাল-হলুদ শিবিরের।

চোট নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু মাধি নাকি এখন পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি। সেইসঙ্গে রিহ্যাবও শুরু করতে পারেননি। সেই কারণেই নাকি মাধি তালালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যত নিয়েই নিয়েছে ইস্টবেঙ্গল। এখন শুধুই সরকারীভাবে ঘোষণার অপেক্ষা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...