Monday, March 16, 2026

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার রাজস্থানের পুলিশকর্তা, উদ্ধার ৩৯ লক্ষ টাকা

Date:

Share post:

ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্থানের এক পুলিশ কর্তাকে হাতেনাতে গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Bureau)। ধৃত পুলিশকর্তা ঝালাওয়াড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগরাম মীনা। পুলিশি অভিযানের সময় ঘটনাস্থলেই গাড়ি থেকে নগদ ৯ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার হয় বলে এসিবি সূত্রের খবর। এসিবি জানিয়েছে অভিযুক্ত এএসপি মিনা ঝালাওয়াড় থেকে জয়পুরে ফিরছিলেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসিবি (Anti-Corruption Bureau) আধিকারিকরা শিবদাসপুর টোল প্লাজায় তার গাড়ি আটক করে তল্লাশি চালান। তখনই গাড়ির ভিতর থেকে ৯ লাখ ৩৫ হাজার টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মীনা ওই টাকার উৎসের সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

এরপর এসিবি আধিকারিকরা জয়পুরের জগতপুরার কেসর নগরে জগরাম মীনার বাসভবনে হানা দেন। সেখানে চালানো তল্লাশিতে আরও ৩০ লাখ নগদ টাকা উদ্ধার হয়। এসিবির অধিকর্তা (DGP) রবি প্রকাশ মেহরদা জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরেই ফাঁদ পাতা হয় এবং তাকে হাতেনাতে ধরা হয়। গ্রেফতারের পর জগরাম মীনাকে আদালতে পেশ করা হয়। তবে এই টাকা কেন মীনাকে ঘুষ দেওয়া হয়েছিল এসিবি এখনও তার তদন্ত করছে। আরও পড়ুন : ধনুশের ছবির শো চলাকালীন দুর্ঘটনা, দর্শকাসনে ভেঙে পড়ল সিনেমাহলের ছাদ!

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...