Sunday, April 12, 2026

ঋষভ পন্থের সামনে ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়ার হাতছানি

Date:

Share post:

আগামী ২ জুলাই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে নামবে ভারত। এই মুহূর্তে সিরিজে ১-০ ফলাফলে পিছিয়ে রয়েছেন শুভমন গিলরা। সেখানেই এবার ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে বিশেষ রেকর্ড গড়ার হাতছানি। কার্যত ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman) এলিট তালিকায় নাম তোলার সুযোগ রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে। আর একটি মাত্র সেঞ্চুরি দূরে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। প্রথম টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন ঋষভ পন্থ।

ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করতে পারলেই পরপর তিনটি সেঞ্চুরি করের রেকর্ড গড়বেন তিনি। সেইসঙ্গেই স্যার ডন ব্র্যাডম্যানের এলিট তালিকায় নিজের নামও তুলতে পারবেন তিনি। সেই তালিকায় এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে ঋষভ পন্থ (Rishabh Pant) সেটা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে শুরুটা দুরন্ত করেছেন ঋষভ। প্রথম টেস্টে গড়েছেন একাধিক রেকর্ড। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের মঞ্চে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে নয়া নজির গড়েছিলেন তিনি।

এবার সেই ঋষভ পন্থের সামনেই নয়া নজিরের হাতছানি। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে এবার পরপর তিনটি সেঞ্চুরি করের রেকর্ড গড়ার সামনে রয়েছেন তিনি। ঋষভ পন্থকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...