Saturday, May 16, 2026

আইন কলেজের ধর্ষণে ফের ‘অপরাজিতা বিল’ সওয়াল: আটকে থাকায় প্রশ্ন শশীর

Date:

Share post:

একমাত্র বাংলাতেই ধর্ষণের মতো অপরাধে কঠিন আইনের কথা ভাবা হয়েছে। কসবার ঘটনার মতো অপরাধের সঙ্গে কোনও আপস করে না বাংলার প্রশাসন। রাজ্যের সরকার মহিলাদের সম্মান দেয়। তাই চটজলদি ব্যবস্থা নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীরা শাস্তি পাবে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। নির্যাতিতার পাশে থাকার বার্তা দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন, যারা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে দেউলিয়া, তারাই এই বিষয়ে রাজনীতি ঢোকাচ্ছে। নারী সুরক্ষায় ‘অপরাজিতা বিল’ (Aparajita bill) দশ মাস আগে সর্বসম্মতভাবে পাশ হয়ে গিয়েছে রাজ্য বিধানসভায়। সেই ‘অপরাজিতা বিল’কে আটকে রেখে আইনে পরিণত হতে দেয়নি বিজেপি।

বিরোধিতায় নামা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে শশী পাঁজা বলেন, আমরা চাই মেয়েটি ন্যায্য বিচার পাক। নির্যাতিতাদের বিচার দিতেই আমরা ‘অপরাজিতা বিল’কে আইনে পরিণত করতে চাইছি। সাধারণ মানুষের দাবি এই বিল আইনে পরিণত হোক। আপনারাও এই বিলকে সম্মতি জানিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠান। অহেতুক রাস্তায় নেমে জলঘোলা করবেন না।

তাঁর সাফ কথা, কোনও মহিলার শরীর নিয়ে রাজনীতি হয় না। কোন রাজ্যে ক’টা এই ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে রাজনীতি করা যায় না। ‘অপরাজিতা বিল’-এ (Aparajita bill) পরিষ্কার বলা রয়েছে, যারা এই ধরনের অপরাধ করবে, তাদের যেন শাস্তি হয়। একমাত্র বাংলাই দাবি করেছে যে এই বিল আইন হোক। কেউ কেউ এই অপরাধকে ‘সংস্কারি’ বলেছে, এই ধরনের অপরাধীকে মালা পরিয়েছে।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...