Friday, June 26, 2026

কেরালার নির্মাণ দুর্ঘটনায় মৃত তিন শ্রমিকের দেহ ফিরল মালদহে, শোকস্তব্ধ বৈষ্ণবনগর

Date:

Share post:

কেরালার কোডাকরায় নির্মীয়মাণ ভবন ধসে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মালদহের তিন পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। শনিবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর, অ্যাম্বুল্যান্সে করে রাতের অন্ধকারে মালদহের বৈষ্ণবনগরে পৌঁছায় মৃতদেহগুলি। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পারদেওনাপুর ও কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতে নেমে আসে গভীর শোকের ছায়া। নিহত শ্রমিকরা হলেন— আলিম শেখ (৩০), রবিউল ইসলাম (২১), এবং রবিউল শেখ (১৯)। তিনজনই ভবন ধসের সময় ঘুমিয়ে ছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর রাতেই মৃতদের বাড়িতে পৌঁছান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে রাজ্য সরকার মৃত শ্রমিকদের পরিবারের পাশে রয়েছে। সবরকম সহযোগিতা করা হবে।” রবিবার সকালে যথাযথ ধর্মীয় আচার মেনে তিনজনকে কবরস্থ করা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, কোডাকরার যে ভবনে দুর্ঘটনাটি ঘটে, সেখানে ১২ জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, নির্মাণে গাফিলতির ফলেই এই বিপর্যয়। মালদহ থেকে কাজের খোঁজে গিয়েছিলেন এই তিন যুবক, পরিবারে উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তাঁরা।

আরও পড়ুন – বিজেপি রাজ্য সভাপতি কে? চরম দড়ি টানাটানি বঙ্গ নেতাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...