Monday, April 6, 2026

টলিপাড়ায় থমকে অনির্বানের হুলিগানিজম! অনুপস্থিত টেকনিশিয়ানরা

Date:

Share post:

ফের একবার বাধার মুখে অভিনেতা-পরিচালক অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মিউজিক ভিডিও-র শুটিং করতে এসে টেকনিশিয়ানদের অসহযোগিতায় শুটিং করতে না পারার অভিযোগ অভিনেতা-প্রযোজকের। বিনা কারণে অনুপস্থিত টেকনিশিয়ানরা (technicians)। ফলে সোমবার শুটিং না হলেও সমস্যা মিটে ফের শুটিংয়ের (shooting) পরিবেশ স্বাভাবিক হওয়ায় আশাবাদী পরিচালক অনির্বান।

সোমবার কালীঘাটের যোগেশ মাইম অ্যাকাডেমিতে নিজের ব্যান্ড হুলিগানিজম-এর (Hooligaanism) দ্বিতীয় মিউজিক ভিডিও (music video) শুট করার কথা ছিল অনির্বান ভট্টাচার্য ও তাঁর ব্যান্ডের সদস্যদের। ইতিমধ্যেই এই ব্যান্ডের প্রথম গান গোটা বাংলায় যথেষ্ট প্রভাব ফেলেছে। দিঘায় জগন্নাথের রথযাত্রার প্রচারেও ব্যবহার করা হয়েছে গানের প্যারোডি। কিন্তু দ্বিতীয় গানের শুটিং করতে গিয়েই আটকে গেলেন পরিচালক।

তিনি দাবি করেন, যে টেকনিশিয়ানদের (technicians) সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন শুটিংয়ের (shooting) জন্য তাঁরা কেউ তাঁকে প্রাথমিকভাবে ‘না’ বলেননি। শুটিংয়ের আগে কল টাইম দেওয়ার মেসেজ তাঁদের কাছে পৌঁছালেও তাঁরা উত্তর দেননি। শুটিংয়ে না আসার কথাও কেউ জানাননি। এর আগে জুন মাসের মাঝামাঝিও এই মিউজিক ভিডিও-র শুটিং টেকনিশিয়ানদের অসহযোগিতায় করতে পারেননি অনির্বান।

আরও পড়ুন: জল ছাড়ল ঝাড়খণ্ড, টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম

যদিও বাংলাতেই এই শুটিং হওয়ার আশাবাদী অভিনেতা-পরিচালক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে টলি পাড়ার সংগঠনগুলির মধ্যে যে আইনি লড়াই চলছে তার প্রভাব পড়ে থাকতে পারে এই অসহযোগিতায়। লড়াই ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্তও চলতে পারে। তার জন্য তিনি প্রস্তুত। কিন্তু বাংলা ছেড়ে অন্যত্র শুটিং করার কথা কখনই তিনি ভাবছেন না। যে বাংলার মানুষ তাঁকে ভালবাসা দিয়েছেন, সেখানেই তিনি শুটিং করতে আশাবাদী। যদিও কোনও নির্দিষ্ট ব্যক্তির বা সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ তিনি করেননি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...