Friday, April 3, 2026

হুল দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

Date:

Share post:

হুল দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee ) ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abhishek banerjee)। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”‘হুল দিবস’ উপলক্ষে আমার সকল আদিবাসী ভাইবোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা।

শাসকের অত্যাচারের প্রতিবাদে তথা শোষণের বিরুদ্ধে সিধো-কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায়।

সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম জড়ানো আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে।”

অভিষেক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,”১৮৫৫ সালের ৩০ জুন সিধো ও কানহোর নেতৃত্বে ইংরেজ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন। সেই সময়কার জোতদার, জমিদারদের শোষণের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছিলেন তাঁরা। ৩০ জুন ছিল ইংরেজ শাসকদের উৎখাত করার শপথের দিন। হুল দিবসে বীর শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।”

৩০ জুন তারিখটি ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য একটি দিন। ১৮৫৫ সালে আজকের দিনেই সিধু ও কানুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল-এর সূচনা হয়। এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন। ইংরেজ সিপাহিদের গুলিতে প্রাণ হারান সিধু। পরে কানুকে ফাঁসি দেওয়া হয়। তাঁদের স্মরন করতেই প্রতিবছর এই দিনে পালিত হয় ‘হুল দিবস‍’।

হুল দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

হুল দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”‘হুল দিবস’ উপলক্ষে আমার সকল আদিবাসী ভাইবোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা।
শাসকের অত্যাচারের প্রতিবাদে তথা শোষণের বিরুদ্ধে সিধো-কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায়।
সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম জড়ানো আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে।”

অভিষেক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,”১৮৫৫ সালের ৩০ জুন সিধো ও কানহোর নেতৃত্বে ইংরেজ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন। সেই সময়কার জোতদার, জমিদারদের শোষণের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছিলেন তাঁরা। ৩০ জুন ছিল ইংরেজ শাসকদের উৎখাত করার শপথের দিন। হুল দিবসে বীর শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।”

৩০ জুন তারিখটি ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য একটি দিন। ১৮৫৫ সালে আজকের দিনেই সিধু ও কানুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল-এর সূচনা হয়। এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন। ইংরেজ সিপাহিদের গুলিতে প্রাণ হারান সিধু। পরে কানুকে ফাঁসি দেওয়া হয়। তাঁদের স্মরন করতেই প্রতিবছর এই দিনে পালিত হয় ‘হুল দিবস‍’।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...